শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার ইউনূস সরকারের হেঁয়ালিতে স্বাস্থ্যে বড় বিপর্যয়ের শঙ্কা লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

করোনার সংকটে ইঁদুর খাচ্ছেন তারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার

করোনাভাইরাসের প্রভাবে যে কয়টি দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, তার মধ্যে একটি আফ্রিকার মালাউই। দেশটিতে সংকট এতটাই প্রবল, মানুষ বাধ্য হচ্ছে বন-বাঁদাড়ে থেকে বিভিন্ন ছোট প্রজাতির প্রাণী ধরে এনে পুড়িয়ে খেতে। খাদ্যের চাহিদা মেটাতে ইঁদুর তাদের মধ্যে অন্যতম।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, লকডাউনে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েছে পূর্ব আফ্রিকার রাষ্ট্র মালাউই। এমন অবস্থা যে, দেশটির বিভিন্ন অঞ্চলে লোকজন ইঁদুর পুড়িয়ে খাচ্ছে। প্রোটিনের চাহিদা মেটাতে পোড়া ইঁদুর বিক্রিও করছে।

ব্লান্টায়ার এবং লিলংউই নামে দেশটির দুই বড় শহরে লোকদের দেখা গেছে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের কাছে পোড়া ইঁদুর বিক্রি করতে। শিক কাবাবের মতো শিকে আটকে পোড়া ইঁদুর বিক্রি হচ্ছে শহরের ফুটপাতের দোকান ও মার্কেটে। মুখরোচক খাবার হিসেবে দোকানেই সেগুলো প্রস্তুত করা হচ্ছে।

করোনা মহামারির মতো রোগের কারণে দরিদ্রতা থেকে রক্ষা পেতে ইঁদুর খাওয়া ও বেচা-বিক্রির কাজ করছে মানুষ। মূলত সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিকে বেঁচে থাকার জন্য বন-বাঁদাড়ে থেকে ধরে এনে ইঁদুর-চিকার মতো প্রাণী খাচ্ছে মালাউইর মানুষ।

মালাউইতে করোনায় সাড়ে পাঁচ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৭০ জনেরও বেশি মানুষ। দেশটিকে চলমান লকডাউন পরিস্থিতে কাজ না থাকায় খাদ্য সংকট দেখা দিচ্ছে নিম্ন শ্রেণির পরিবারগুলোতে। যে কারণে পোড়া ইঁদুর খাওয়ার পাশাপাশি শিকার ও বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কেউ কেউ।

এদিকে মালাউই সরকার ঘোষণা দেয়, করোনায় আরোপিত নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া প্রত্যেক মানুষকে মাসে ৫০ ডলার করে দেওয়া হবে। জুন মাসে এ অর্থ সহায়তা দেওয়ার কথা থাকলেও এখনো সেটি বাস্তবায়ন করতে পারেনি সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com