শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পিএসজির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

পিএসজির আরও তিন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্যারিসের ক্লাবটি নাম প্রকাশ না করলেও নতুন করে আক্রান্ত তিন ফুটবলারের পরিচয় দিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সংবাদপত্র টিওয়াইসি স্পোর্টর্স। তারা হলেন, আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি, ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনোস ও গোলরক্ষক কেইলর নাভাস।

এর আগে, বুধবার পিএসজির নেইমার, ডি মারিয়া ও লিওনার্দো পার্দেসের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। নতুন মৌসুম শুরুর আগে এখন পর্যন্ত ছয় ফুটবলার আক্রান্ত হলেন করোনায়। তারা ছুটি কাটাতে গিয়েছিলেন স্পেনের দ্বীপ শহর ইবিজাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com