শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

দুইবার ভোট দিতে বললেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৩ বার

নর্থ ক্যারোলাইনা রাজ্যে ডাকযোগে ভোটগ্রহণের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভোটারদের দুইবার ভোট দেবার পরামর্শ দিয়েছেন৷ এমন ‘বেআইনি’ প্ররোচনার ফলে সমালোচনার ঝড় উঠছে৷

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ৩ নভেম্বর হলেও শুক্রবার থেকেই ডাকযোগে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে৷ এ দিন নর্থ ক্যারোলাইনা রাজ্যের মানুষকে ‘মেল ইন’ ভোটের কাগজপত্র পাঠানো হচ্ছে৷ করোনা সঙ্কটের প্রেক্ষাপটে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগুরু ভোটারই ডাকযোগে ভোট দেবেন বলে ধরে নেয়া হচ্ছে৷ সে কারণে একাধিক রাজ্য সব ভোটারের কাছে ‘মেল ইন’ ভোটের ব্যালট পেপার পাঠাচ্ছে৷ কিছু রাজ্যে নির্বাচনের দুই সপ্তাহ আগে এমন ভোট গণনা করা হয়৷ বাকি রাজ্যে নির্বাচনের পর সেই কাজ করা হয়৷ বিশেষজ্ঞদের মতে, রেকর্ড সংখ্যক ডাকযোগে ভোটের কারণে নির্বাচনের রাতে সার্বিক চিত্র উঠে আসবে না৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ‘মেল ইন’ ভোটের বিরোধিতা করে আসছেন৷ তার অভিযোগ, এই প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা বেশি৷ কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তিনি এমন আশঙ্কার উল্লেখ করে চলেছেন৷ সেই প্রক্রিয়া থামাতে না পেরে এবার তিনি নর্থ ক্যারোলাইনার ভোটারদের দুইবার ভোট দেবার ডাক দিয়েছেন৷ একবার ডাকযোগে, একবার সশরীরে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেবার পরামর্শ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প৷ তার মতে, একমাত্র এভাবেই নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করা সম্ভব৷ সেই প্রক্রিয়া নিখুঁত হলে ডাকযোগে ভোট দেবার পর কোনো ভোটার দ্বিতীয়বার ভোট দেবার সুযোগ পাবেন না৷

উল্লেখ্য, নর্থ ক্যারোলাইনার মতো কিছু রাজ্যে শুধু একাধিকবার ভোট দেয়াই বেআইনি নয়, কাউকে সে কাজে উৎসাহ দেয়াও অপরাধ হিসেবে গণ্য করা হয়৷ নর্থ ক্যারোলাইনা রাজ্যের অ্যাটর্নি জেনারেল ও ডেমোক্র্যাটিক দলের সদস্য জশ স্টাইন এক টুইট বার্তায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছেন৷
তার মতে, ভোটারদের আইন ভাঙতে উৎসাহ দিয়ে নির্বাচনে অরাজকতা সৃষ্টির কাজে সহায়তা চাইছেন ট্রাম্প৷

ট্রাম্প শিবির অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র কেলেই ম্যাকএনানি ফক্স নিউজ চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট মোটেই কাউকে বেআইনি কাজ করতে বলছেন না৷ তিনি ভোটারদের সচেতন করতে শুধু বলেছেন, যে প্রত্যেকের ভোট যাতে সত্যি নথিভুক্ত হয়, তা যাচাই করতে হবে৷ সেটা না হলে সশরীরে ভোট দিতে যাবার পরামর্শ দিয়েছেন ট্রাম্প৷

ফেসবুক জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওতে দুই বার ভোট দেবার ডাক দিয়েছেন, কোম্পানির নীতি মেনে সেটি সরিয়ে ফেলা হবে৷ কোনো মন্তব্য ছাড়া অথবা প্রেসিডেন্টের পক্ষ নিয়ে সেই ভিডিও শেয়ার করলেও ভিডিওর যে কোনো সংস্করণ সরিয়ে ফেলা হবে৷ টুইটারও ট্রাম্পের মন্তব্য ‘ফ্ল্যাগ’ করেছে৷

নর্থ ক্যারোলাইনা রাজ্যে ডাকযোগে ভোটগ্রহণের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভোটারদের দুই বার ভোট দেবার পরামর্শ দিয়েছেন৷ এমন ‘বেআইনি’ প্ররোচনার ফলে সমালোচনার ঝড় উঠছে৷

চলতি বছরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোট নিয়ে বিতর্কের পাশাপাশি আরো কিছু সমস্যার আশঙ্কা করা হচ্ছে৷ আদালতে নির্বাচনি প্রক্রিয়াকে ঘিরে একাধিক মামলার কারণে অনেক রাজ্যে বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে৷ আদালতের রায়ের কারণে শেষ মুহূর্তে নিয়মকানুন বদলাতে হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে৷ ভোট গণনার অর্থের জোগান নিশ্চিত করার বাজেট নিয়েও মার্কিন কংগ্রেসে দুই দলের মধ্যে বচসা চলছে৷সূত্র: ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com