শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সালমান শাহ স্মরণে ‘কেয়ামত থেকে কেয়ামত’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৩ বার

ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের নায়ক সালমান শাহ। আজও যিনি বেঁচে আছেন তার কাজের মাধ্যমে।

প্রয়াণ দিবসে সালমান শাহ স্মরণে নাগরিক টেলিভিশনে প্রচার হবে আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। এটি দেখানো হবে আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে।

নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘জনপ্রিয় নায়ক সালমান শাহর সুপারহিট সিনেমা এটি। ২৭ বছর আগে মুক্তি পেলেও এর আবেদন এখনো ফুরিয়ে যায়নি। সালমান ভক্তরা আজও এ সিনেমা দেখতে চায়। তাদের কথা এবং প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে “কেয়ামত থেকে কেয়ামত” প্রচারের উদ্যোগ নিয়েছি আমরা।’

এদিকে, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বলিউডের আমির খান-জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’র অফিসিয়াল পুনঃনির্মাণ ‘কেয়ামত থেকে কেয়ামত’। মুক্তির পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। পাশাপাশি পেয়েছিল ব্যবসায়িক সফলতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com