মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আজ থেকেই শুরু সাকিবের মাঠে ফেরার লড়াই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১০ বার

শ্রীলঙ্কা সফর সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বিমানে ওঠার আগে একদফা করোনা পরীক্ষা দিতে হয়েছিল। দেশে ফিরে নিশ্চিত হতে আবারও করোনা পরীক্ষা করান তিনি। সেই রিপোর্ট নেগেটিভ আসায় এখন শুরু হতে যাচ্ছে সাকিবের মাঠে ফেরার তোড়জোড়।

জানা গেছে, আজ শনিবার বিকাল থেকেই বিকেএসপিতে প্রস্তুতি পর্ব শুরু করবেন সাকিব। আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা ব্যবহর করতে পারবেন না সাকিব। দেশের সবসময়ের সেরা ক্রিকেটার বলে বিবেচিত এই অলরাউন্ডার তাই বেছে নিয়েছেন তার বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। এখানেই নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। তবে এই সময়ে বিকেএসপির কোনো ছাত্র-ক্রিকেটারের সঙ্গে তার যোগাযোগ থাকবে না।

এই বিকেএসপি থেকেই সাকিবের বিশ্বসেরা হয়ে ওঠার পর্ব শুরু হয়। ৩৩ বছর বয়সী বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’কে  সম্ভব সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেবে বিকেএসপি। স্কিল ট্রেনিংয়ে সহায়তা করবেন তার ঘনিষ্ঠ দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। সেখানকার অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিং পুল, সবই ব্যবহার করতে পারবেন সাকিব। প্রয়োজনে বিকেএসপির মনোবিদের সহায়তাও নিতে পারবেন। আগামী ২৯ অক্টোবর সাকিব মুক্তি পাবেন নিষেধাজ্ঞা থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com