বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পরীক্ষায় পুরনো ভাইরাস ধরা পড়ছে না তো?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৯ বার

করোনা ভাইরাস শনাক্তের প্রধান পরীক্ষা পদ্ধতিটি এতই সংবেদনশীল যে, এটি পুরনো সংক্রমণের মৃত ভাইরাসের ক্ষুদ্রাংশকেও বাছাই করতে পারে। এবং এ কারণে বেশিরভাগ মানুষ এক সপ্তাহর মতো সংক্রামিত থাকলেও আরও কয়েক সপ্তাহ পরও ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়। আর এ কারণে সম্ভবত মহামারীর চিত্রটা এতটা ভয়াল হিসেবে প্রতীয়মান হচ্ছে। গবেষণার বরাত দিয়ে গতকাল এ খবর দেয় বিবিসি।

সংশ্লিষ্ট গবেষণার অন্যতম লেখক, ব্রিটিশ অধ্যাপক কার্ল হেনেগান পরামর্শ দিয়েছেন, ভাইরাস শনাক্ত হয়েছে কিনা- এমন প্রশ্নের উত্তর হিসেবে ‘হ্যাঁ’ বা ‘না’মূলক ফল না দেওয়ায় ভালো। একটা নির্দিষ্ট পরিমাণ ভাইরাস না পেলে ‘পজিটিভ’ হিসেবে ফল ঘোষণা করা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

হেনেগানের ধারণা, পরীক্ষায় পুরনো নিষ্ক্রিয় ভাইরাস শনাক্ত হয় বলেই প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ হাসপাতালগুলোয় কিন্তু রোগী ভর্তির হার সেভাবে বাড়েইনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিন এ রকম ২৫টি গবেষণা পুনঃপরীক্ষা করে দেখেছে।

অধ্যাপক হেনেগান বলছেন, সব মানুষের পরীক্ষার ক্ষেত্রে তো আর যাচাই করে দেখা সম্ভব না যে, পুরনো নিষ্ক্রিয় অথবা নতুন সক্রিয় ভাইরাস রয়েছে তার নমুনায়। সে জন্য তিনি এমন একটা উপায় বের করার জন্য বিজ্ঞানীদের আহ্বান জানিয়েছেন, যেন তারা বলতে পারেন নির্দিষ্ট এত সংখ্যক ভাইরাস না থাকলে কাউকে করোনা আক্রান্ত বলা ঠিক হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com