রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৫ বার

জাপানের দক্ষিণাঞ্চলের দিকে আজ রোববার ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘হাইশেন’। দেশটির আবহাওয়া সংস্থা এ টাইফুনের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

জাপানি সংবাদমাধ্যম জাপান টুডের খবরে বলা হয়,দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে-টাইফুন হাইশেন অকিনাওয়া ও কাগোশিমার আমামি-অশিমা দ্বীপের কাছাকাছি রয়েছে। আজ রোববার রাতে বা আগামীকাল সোমবার ভোরে এটি উত্তর-পশ্চিমের কিউশুর মূল দ্বীপের দিকে যাবে।

টাইফুন ‘হাইশেন’ প্রতিঘণ্টায় ১৮২.৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে বলে ওকিনাওয়ার মিনামিডাইতো গ্রামে পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তারা জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ৬টার মধ্যে কিউশুর দক্ষিণাঞ্চলে ৬০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর উত্তর কিউশু, অনামি ও টোকাই মূল ভূ-খণ্ডে ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

টাইফুন ‘হাইশেন’ ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে, আমামি-অশিমা দ্বীপে প্রতি ঘণ্টায় ১১গ কিলোমিটার বেগে উত্তরে এগোচ্ছে। এটি তার কেন্দ্রে ৯২৫ হেক্টোপ্যাসকেল চাপ তৈরি করছে এবং প্রতি ঘণ্টায় ২৫২ কিলোমিটার বায়ুর গতি তৈরি করছে।

অকিনাওয়া ও কাগোশিমার একজন করে ব্যক্তি এ টাইফুনে আহত হয়েছে বলে জানিয়েছে জাপানের অগ্নি ও দুর্যোগ প্রতিরোধ কর্তৃপক্ষ। ওকিনাওয়া, কাগোশিমা, কুমানোতো ও নাগাশাকির ১ লাখ ৪ হাজার পরিবারের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com