রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

কোভিড-১৯: ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

কোভিড-১৯ মহামারী আসন গেড়ে বসেছে প্রতিবেশী দেশ ভারতে। গত কয়েক দিন ধরে ৮০ থেকে ৯০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে সংক্রমণের সংখ্যা। এরই ফলে ব্রাজিলকে পেছনে ফেলে করোনা সংক্রমণে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।

করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এ ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যেতে পারে বিশ্বের দ্বিতীয় জনবহুল এ দেশ।

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও সংক্রমণের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনাভাইরাসে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে মোট ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৬৮৭ জন।

তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে সংক্রমিত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৬০ হাজার ২৫০ জনের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ২৫০ জন।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯১ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হন ৯০ হাজার ৬৩৩ জন, যা দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড ছিল। আর মারা যান ১ হাজার ৬৫ জন।

ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০-৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।

এ ছাড়া ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৫৫৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ২৬৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com