বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সুনামগঞ্জে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবীর (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাতে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ধর্মপাশায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

জানা যায়, আলমগীর কবীরের নমুনায় গত ২১ আগস্ট করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওইদিন সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস জানান, আজ সোমবার বিকেলে ধর্মপাশা গ্রামের জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে গত ১৯ জুলাই সদর ইউনিয়নের মহদিপুর গ্রামের শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com