রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছরের ‘বার্সা বয়’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২১ বার
উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব বজায় রাখা সার্জিও রামোসরা এই ম্যাচে জয় পায় ৪-০ গোলে। তবে জয় ছাপিয়ে এখন আলোচনায় ১৭ বছর বয়সী বার্সার ঘরের ছেলে আনসু ফাতি।
মাত্র ৯ বছর বয়সে ফাতি বার্সায় যোগ দেন। স্পেনের হয়ে ফাতি নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ভাঙেন ৯৫ বছরের পুরোনো রেকর্ড। গতকাল রোববার রাতে ম্যাচের ৩২ মিনিটের মাথায় ইউক্রেনের জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গেই ফাতির নাম উঠে যায় ইতিহাসের পাতায়। তিনি এখন স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা ফুটবলার।

এই রেকর্ড ৯৫ বছর ধরে দখলে ছিল হুয়ান টমাসের। যিনি ১৯৩১ সালেই পৃথিবী ত্যাগ করে চলে যান। ১৯২৫ সালে গড়া টমাসের রেকর্ড ২০২০ সালে এসে দখলে নেন ফাতি। ম্যাচের ৩২ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন কোনাকোনি শটে ইউক্রেনের জালে বল জড়ান এই লেফট উইঙ্গার।

ফাতির এই গোলের আগেই অবশ্য স্পেন চালকের আসনে চলে যায়। সার্জিও রামোসের জোড়া গোলে ম্যাচে এগিয়েই ছিল দলটি। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোলের সূচনা করেন রামোস। এরপর ২৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। তার মিনিট পরেই আক্রমণে আসেন ফাতি।
প্রথমার্ধে ৩ গোলের ব্যবধানে এগিয়ে থাকে স্পেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে টরেসের গোলে হালি পূর্ণ করে স্পেন। এদিকে কোনো গোলেরই দেখা পাননি ইউক্রেনের ফুটবলাররা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com