শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

লাইকি বানাতে গিয়ে মুখ ঝলসে গেল তরুণের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭১ বার

অভাবী সংসারের ছেলে। তার পরও বায়না ধরে এক সপ্তাহ আগে মা-বাবার কাছ থেকে ভুট্টা বিক্রির ১০ হাজার টাকা নিয়ে মোবাইল কেনেন মেহেদী হাসান স্বপন (১৮)। এর পর স্থানীয় ছেলেদের দেখাদেখি তিনিও লাইকি ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়েন। ছোট ছোট ছেলেকে নিয়ে বিভিন্ন রকমের বিনোদনমূলক ভিডিও বানিয়ে লাইকি অ্যাপসে আপলোড করেন। আর সেই ভিডিও বানাতে গিয়েই মুখ ঝলসে গেছে ওই শিক্ষার্থীর। মেহেদী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধরখ- ক্ষেত্র গ্রামের আমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে চাচাতো ভাইদের নিয়ে বাড়ির পাশে ফাঁকা জমিতে ভিডিও বানাতে যান মেহেদী। মুখে পেট্রোল নিয়ে মুখ থেকে আগুন বের করার ভিডিও বানাতে চেয়েছিলেন তিনি। আর সেই আগুন মেহেদীর পুরো মুখে লেগে ঝলসে যায়। চাচাতো ভাইদের চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসক জানিয়েছেন তার মুখের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে।

মেহেদীর মা ফাতেমা বেগম বলেন, ছেলের চাপ সামলাতে না পেরে মোবাইল কেনার জন্য এক সপ্তাহ আগে ১০ হাজার টাকা দিই। আর আজ ওর এই অবস্থা। এখন চিকিৎসা করার মতো টাকাও নেই। বাড়িতেই গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com