বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মালেকা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ভাতিজা মো. সেলিম আহমেদ লিটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি কিডনিতে সমস্যা, রক্তশূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে যাওয়া হয়।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জম্মগ্রহণ করেন। তার বাবার নাম হাবিবুর রহমান। প্রয়াত হাবিলদার হাবিবুর রহমান ও মালেকা বেগমের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ছিলেন সবার বড়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com