রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বাজারে এলো রাশিয়ার করোনা ভ্যাকসিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার

হঠাৎ করে করোনাভাইরাসের ভ্যাকসিনের ঘোষণা দিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিল রাশিয়া। সমালোচনাও হয়েছিল বিস্তর, কিন্তু তাতে কর্ণপাত করেনি দেশটি। অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় স্পুটনিক-৫ এর প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য বাজারে এলো।

রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কোথায় কীভাবে তারা ভ্যাকসিনটি বিতরণ করবে তার পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্পুটনিক-৫ ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভালো। এই পর্যায়ে বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি দিয়ে দেখা গেছে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাস করার পরে মেডিকেল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সার্জি সোবায়ানিন আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে শহরটির সকল বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com