শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বলিউডের ২৫ তারকার নাম ফাঁস করেছেন রিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার

বলিউডের অন্তত ২০ থেকে ২৫ জন তারকা মাদকচক্রে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৬ দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, এনসিবি’র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক জানিয়েছেন, বলিউডের অন্তত ২০ থেকে ২৫ জন তারকা মাদক কারবারে জড়িত। গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত চলা জিজ্ঞাসাবাদে গাঁজা ও অন্য রাসায়নিক মাদক সেবনের কথা স্বীকার করেছেন রিয়া।

সুশান্তের মৃত্যুর পর থেকে সুবিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। অভিযোগ করেছেন, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে অভিনেতা-অভিনেত্রী মাদক সেবন করেন। ৯৯ শতাংশ সুপারস্টারই মাদকাসক্ত। এমনকি রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখার্জির রক্তের নমুনা পরীক্ষারও দাবি করেন তিনি।

এমন অভিযোগের মধ্যেই এনসিবি’র জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী ও শৌভিক জানান বলিউডের ২০ থেকে ২৫ জন তারকার নাম। ওই স্বীকারোক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। সেখানে নাম রয়েছে পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের। সেই তালিকায় নাম থাকা তারকাদের মধ্যে কয়েকজন কেন্দ্রের শাসক দলের বিরোধী বলেও পরিচিত। আগামী কয়েকদিনের মধ্যে তালিকায় থাকা তারকাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, মোবাইল ফোন ও একাধিক তথ্য থেকে বলিউডের মাদকচক্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন এনসিবির তদন্তকারীরা।

গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে মুম্বাই পুলিশের হাতেই তদন্তভার ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সেই মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সেবনের কথা উঠে আসে। এরপর আলাদা করে তদন্ত শুরু করে এনসিবি।

ওই ঘটনায় গত সপ্তাহে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন সুশান্তের হাউজ হেল্প দীপেশও। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com