বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নেত্রকোনায় ট্রলারডুবি, ১০ জনের লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ বার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে দুই নৌযানের মধ্যে সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। এতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামের গুমাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থেকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এর আগে ৫ আগস্ট জেলার মদন উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় ৭ শিশুসহ ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com