বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

এমপি নদভীর ভাইয়ের লাশ মিলল পুকুরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৯ বার

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বড় ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় সাংসদের নিজ বাড়ি সংলগ্ন পুকুরে লাশ ভেসে ওঠার পর পুলিশ গিয়ে আবু ওয়াফা মো. শাহাবুদ্দিনের (৬৫) লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সংসদ সদস্যের বাড়ির আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘সকালে বাড়ির এলাকার ভেতরে থাকা পুকুরে উনার লাশ ভেসে উঠে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, সাংসদের বড় ভাই পুকুরপাড়ে গেলে সেখানে তিনি পড়ে যান। তিনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থও ছিলেন। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com