শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

অণ্ডকোষ চেপে ধরায় মারা গেলেন তিনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়কের গাছ কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে অণ্ডকোষ চেপে ধরায় মোখতার আহমদ (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরে পেকুয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই বাবা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার ছৈয়দ নূরের ছেলে মোখতার আহমদ সড়কের একটি গাছ কেটে নিতে যায়। তিনি গাছ কাটা শুরু করলে একই এলাকার আবদুর রশিদ নামের এক ব্যক্তি সড়কের গাছ না কাটার জন্য অনুরোধ করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে ১০টার দিকে আবদুর রশিদের পক্ষে আরও কয়েকজন গিয়ে এ ঘটনায় যোগ দেয়। একপর্যায়ে আবদুর রশিদের মেয়ে উর্মি আক্তার গাছ কাটতে যাওয়া মোখতার আহমদের অণ্ডকোষ চেপে ধরলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত বাবা মেয়ে যথাক্রমে আবদুর রশিদ ও তার মেয়ে উর্মি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আযম বলেন, ‘সড়কের গাছ কাটা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উর্মি আক্তার নামের এক নারী মোখতার আহমদের অণ্ডকোষ চেপে ধরায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই উর্মি আক্তার ও তার বাবা আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com