শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আমার চেয়ে কোন প্রেসিডেন্ট মিশিগানের জন্য ভালো কিছু করেনি : ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৪ বার

মহামারি করোনাভাইরাসের মধ্যে এই প্রথম মিশিগান সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে মিশিগানবাসীকে আবার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, তিনি মিশিগানবাসীর জন্য যা করেছেন তা আর কেউ করেননি। নির্বাচনী বক্তৃতায় ট্রাম্প গাড়ি শিল্পের উদ্ধার পরিকল্পনার ক্ষেত্রে নিজের কৃতিত্ব দাবি করেছেন। তিনি বলেছেন, ‌‘আমাকে ভোট দিলে আমেরিকা রক্ষা পাবে।’

এ সময় ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে তিনি বলেন, আগের প্রশাসন প্রায় মার্কিন গাড়ি শিল্পকে ধ্বংস করে ফেলেছিল।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে ১০ হাজার ৭০৪ ভোটে জয় পেয়েছিলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনেও জয়ী হওয়ার আশা করছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে ফ্রিল্যান্ড টাউনশীপের বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে নির্বাচনী বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট মূলত মিশিগানের জন্য তার সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এবং বাইডেনের সমালোচনা করেন।

ট্রাম্প রাজ্য খুলে দিতে গভর্ণর গ্রেচেন হুইটমারের প্রতি আহ্বান জানান। তিনি হুইটমারকে ‘উদারপন্থী প্রতারক’ বলে সম্বোধন করেন। ট্রাম্প দাবি করেন, তার স্বামী তো মহামারির মধ্যেই নৌকা শোভাযাত্রা বের করতে চেয়েছিলেন। হুইটমার জানিয়েছেন, এর অনুমোদন দেওয়া হয়নি।

প্রায় ৫ হাজার জনসমাগমের সামনে এক ঘণ্টা ১৫ মিনিট বক্তব্য রাখেন। যদিও করোনাভাইরাসের বিস্তার রোধে ১০০ জনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ। এই ধরনের সমাবেশ করায় হুইটমার ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন।

এর আগে গত বুধবার জো বাইডেন মিশিগানে অল্প কিছু গাড়ি কোম্পানির শ্রমিকদের সামনে বক্তব্য দিয়েছিলেন। তবে ট্রাম্প সমাবেশ করায় ডেমোক্র্যাটরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সমর্থকদেরও করোনার ঝুঁকিতে ফেলছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com