রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই নিলামে সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। যার নিলাম হবে ১ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা সাকিবের।

নিলামের জন্য বিদেশি ১৫০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সেখানে সাকিবের পাশাপাশি আছেন- ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহিদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মানরোর মতো তারকারা।

অংশ নিতে যাওয়া পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটির স্কোয়াড হবে ১৯ সদস্যের। ১৩ স্থানীয় খেলোয়াড়ের পাশপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন ছয়জন। সবমিলিয়ে মোট ৩০ জন বিদেশি ও ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন এবারের আসরে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে এর মধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে দেখা যেতে পারে সাকিবকে।

এর আগে গত অগাস্টে হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম আসর। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিযোগিতাটি পিছিয়ে গেছে তিন মাস। ১৪ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে ৬ ডিসেম্বর। তিন ভেন্যু ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটায় হবে ২৩ ম্যাচ।

করোনাভাইরাসের জন্য বিদেশি ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এই সময় ৭ দিনে কমিয়ে আনার সুপারিশ সরকারের কাছে করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com