শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

স্ত্রী-সন্তানকে কুপিয়ে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার

গোপালগঞ্জ সদর উপজেলায় স্ত্রী-সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করার পর গলায় ধারালো অস্ত্র চালিয়ে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মনিরের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, পারিবারিক কলহের জেরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। এরপর তিনি তার নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন।

ওসি জানান, প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তানজিলা বেগম ও ইমদাদুল মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com