মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে আত্মহত্যায় প্ররোচনা, যুবক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

সাতক্ষীরার তালায় ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে কলেজছাত্রী বিউটি মন্ডলকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মৃত্যুঞ্জয় রায় (২২ ) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় কলেজছাত্রী বিউটি মন্ডল (১৬) গত বুধবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি গ্রামের নিতাই মন্ডলের মেয়ে। এ বছর সফলতার সঙ্গে মাধ্যমিকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিউটি।

কলেজছাত্রীর কাকা দিপঙ্কর মন্ডল জানান, একই গ্রামের জগদীশ রায়ের ছেলে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে বিউটিকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মৃত্যুঞ্জয়। এক সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে ছবিগুলো ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে দেয় মৃত্যুঞ্জয়।

বুধবার দুপুরে বিলে বিউটির বাবা ও মা ঘাস কাটতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ক্ষোভে, লজ্জায় বিউটি নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে গত রোববার তালা থানায় মামলা দায়ের বিউটির বাবা। বিউটি মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com