শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভারতে করোনা আক্রান্ত ৪৭ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

ভারতে নতুন করে ৯৪ হাজার ৩৭২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪৭ লাখ ৫০ ছাড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ২৪ ঘণ্টার মধ্যে আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ৫৮৬ জনে। খবর এপি।

বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে দেশটিতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৭.৭৭ শতাংশে এবং প্রতিদিন প্রায় ৭০ হাজার রোগী সুস্থ হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রতিদিন ১০ লাখের বেশি করোনার নমুনা পরীক্ষা করা হলেও, দেশটির সীমিত ও সীমাবদ্ধ পরীক্ষার কারণে সংক্রমণের প্রকৃত চিত্র সামনে আসছে না।

বিভিন্ন শহরাঞ্চলের পাশাপাশি ভাইরাসটি গ্রামাঞ্চলেও সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। মহামারির কারণে অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।

সোমবার স্বাস্থ্যবিধি মেনে ভারতের সংসদের অধিবেশন আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। করোনায় দেশব্যাপী লকডাউন ঘোষণার ঠিক আগে মার্চ মাসে সংসদ স্থগিত হয়।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ৮১ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, বিশ্বের ১৮৮টি দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com