মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সবুজবাগে চোরের চাপাতির আঘাতে গৃহবধূর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৫ বার

রাজধানীর সবুজবাগ থানা এলাকার নন্দীপাড়ায় জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূরকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে চোর। এ ঘটনায় মনির (৩০) নামের সেই চোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন সাত তলা বাড়ির চার তলায় ঘটেছে এ ঘটনা।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওই নারী তার স্বামী এবং এক সন্তানসহ ভবনটির চার তলায় থাকতেন। রাত আনুমানিক রাত ৯টার দিকে মনির নামের ওই চোর তাদের ঘরে প্রবেশ করেছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরের উপস্থিতি টের পাওয়ায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে চাপাতি দিয়ে আঘাত করে চোর মনির। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই বাসার ছাদে গিয়ে লুকিয়ে থাকা চোর মনিরকে আটক করেছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি মাহবুব আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com