শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

অমতে বিয়ে দেওয়ায় কীটনাশক পান করে নববধূর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৪ বার

গ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু পরিবার তা মেনে নেয়নি। বরং তার অমতে পরিবারের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক নববধূ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টা দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নববধূর নাম লুৎফা।

ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের শীবপুর গ্রামে। লুৎফা ওই ইউনিয়নের চাপা বাড়ি গ্রামের নবীর মেয়ে। পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাস তিনেক আগে একাদশ শ্রেণি পড়ুয়া ছাত্রী লুৎফার বিয়ে হয়েছিল উপজেলার বড়দরগা ইউনিয়নের শীবপুর গ্রামের মহিদুল ইসলামের সঙ্গে। কিন্তু ওই বিয়েতে রাজি ছিলেন না তিনি। গ্রামের আরেকটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এ কারণে অভিমান করে মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়িতেই কীটনাশক পান করেন তিনি।

পরে মুমূর্ষু অবস্থায় লুৎফাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১২টায় তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে বলেও জানান পীরগঞ্জ থানার ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com