বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মুশফিককে পেয়ে সেই মা-ছেলের স্বপ্ন পূরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪০ বার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট খেলা নিয়ে ভাইরাল হওয়া সেই মা-ছেলের সঙ্গে দেখা করেছেন মুশফিকুর রহীম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখার পর মুশফিক নিজেই তাদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। প্রিয় তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মা ঝর্ণা আক্তার ও তার ছেলে ইয়ামীনের। আজ বুধবার সকালে বনানী মাঠে তাদের সঙ্গে সময় কাটান মুশফিক। মূলত ছেলের সঙ্গে মায়ের ডেডিকেশন দেখে অভিভূত জাতীয় ক্রিকেটার তাদের সঙ্গে দেখা করেন।

মুশফিকের এক ঘনিষ্ঠ সূত্র দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে বনানীতে সেই মা ও তার ছেলে এসেছেন জানতে পেরে মুশফিক তাদের খোঁজ খবর নেন। তাদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। মুশফিকের কাছে মনে হয়েছে, ছেলেটির মায়ের অবদান বর্তমান সময়ের মানুষদের অনুপ্রাণীত করবে। এ জন্যই মূলত তিনি দেখা করেন।’

এ সময় ইয়ামীনকে জার্সি-গ্লাভস উপহার দেন মুশফিক। তাকে বলেন, ‘আমি চাই তুমি আমার চাইতেও বড় হও, ইনশাআল্লাহ। তোমার একটা আশা পূরণ হয়েছে আমার সাথে দেখা করা।’

সম্প্রতি ঢাকায় পল্টন এলাকার একটি মাঠে ছেলের সঙ্গে বোরকা পরিহিত অবস্থায় ঝর্ণা আক্তারের ক্রিকেট খেলার বেশকিছু ছবি ভাইরাল হয়। ঝর্ণা আক্তারের ব্যাট ও বল করার কিছু ছবি জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। খেলা ছাড়াও মন্তব্য করা হয় মায়ের পরা বোরকা নিয়ে। কেউ বলেন, ছবিতে তারা বাংলাদেশের মাকে খুঁজে পাচ্ছেন না। আবার কেউ বলেন, পোশাক এখানে মুখ্য বিষয় নয় – ছেলের সঙ্গে মায়ের খেলা করার উচ্ছ্বাসই এখানে প্রধান বিষয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com