শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

করোনায় আক্রান্ত শামীম ওসমানের স্ত্রী সালমা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার

নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার শামীম ওসমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জানা গেছে, করোনা আক্রান্ত হয়েও লিপি ওসমান বাড়িতে চিকিৎসারত অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজ রোগীর বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন। গত শনিবার দুর্ঘটনায় আহত হুমায়ন কবীর কাবিলের জন্য ওই আর্থিক সহায়তা পাঠান লিপি ওসমান। ওই সময় মুঠোফোনে কাবিলের খোঁজখবরও নেন তিনি।

এ ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘অসুস্থ অবস্থায় যেখানে লিপি নিজের জীবন নিয়ে শঙ্কিত সেখানে ও (লিপি) যখন আরেক মৃত্যুপথযাত্রী রোগীর খোঁজখবর নিচ্ছিল আমি অনেকটা বিরক্তও হয়েছিলাম। বলছিলাম, তুমি খুব অসুস্থ। কিন্তু এটা আল্লাহর রহমত । করোনায় আক্রান্ত হয়েও ও (লিপি) মানুষের জন্য কাজ করছে। আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন; হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবেন।’

প্রসঙ্গত, করোনাকালে নারায়ণগঞ্জবাসীর পাশে যে ক’জন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। নারায়ণগঞ্জে করোনার সংক্রমণের শুরুতে সর্বপ্রথম নারায়ণগঞ্জ চাঁনমারী বস্তিতে ত্রাণ পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ান তিনি।

করোনাকালে কখনো খাদ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমা ওসমান। আবার কখনো করোনা আক্রান্ত পরিবারের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। সংকটকালীন করোনায় আক্রান্তদের ব্যবস্থা করেছেন চিকিৎসার। দিয়েছেন হাসপাতালে বেড ও অত্যাধুনিক অক্সিজেন সিলিন্ডার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com