রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নেইমারকে ‘বানর’ বলা গঞ্জালেসকে হত্যার হুমকি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার

ইতালির ক্লাব ফুটবল পিএসজির খেলোয়াড় নেইমারকে ‘বানর’ বলে গালি দেওয়া আলভারো গঞ্জালেসকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মার্শেইয়ের স্প্যানিশ এই ডিফেন্ডার মূলত বর্ণবাদের কারণেই হুমকির সম্মুখীন হচ্ছেন। অবশ্য পুলিশকে ইতমধ্যে বিষয়টি জানিয়েছেন আলভারো গঞ্জালেস ও তার ক্লাব মার্শেই।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। তিনি বলেন, ‘ঘটনাটির পর থেকে গঞ্জালেস হত্যার হুমকি পাচ্ছে। তবে সে ঠিক আছে। সত্যি সত্যি ওকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, এতে আমরা কিছুটা ভীত। আমরা পুলিশকে জানিয়েছি। এখন দায়িত্বটা তাদের হাতে।’

বোয়াস আরও বলেন, ‘আমরা খেলোয়াড়ের পাশে আছি। সত্য বের করার দায়িত্ব দুই ক্লাবেরই। কিন্তু আমরা নিশ্চিত যে আলভারো বর্ণবাদী নয়। সত্যটা বের করতে আমরা যারপর নাই চেষ্টা করব। নেইমার নিজেও এর আগে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ জন্য তাকে ভুগতেও হয়েছে।’

লিগ ওয়ানে গত রোববার রাতে পিএসজি-মার্শেই ম্যাচে নেইমারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে তাকে বানর বলেন গঞ্জালেস। রাগে ফেটে পড়ে গঞ্জালেসের মাথার পেছনে চড় মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচ শেষে নেইমার দাবি করেন, মাঠে আলভারো তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালি দিয়েছেন। পিএসজি ফরোয়ার্ডের অভিযোগ সত্য কি না তা যাচাই করতে বসেছে তদন্ত কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com