শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

পেন্সিলে আঁকা ভালোবাসা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ১৪৩৮ বার
জোবায়ের আহমেদ নবীন

বিষন্ন নগরীর বুকে

যন্ত্রণায় আড়ষ্ট মন;

এলোমেলো অগোছালো আমি,

মিলছিল না জীবনাংকের সমীকরণ।খোঁপায় রক্তজবা গুঁজে

জ্বলন্ত নক্ষত্রের মতো

কল্পপুঁথির দেশ থেকে কাছে এলে তুমি;

ধ্যানমগ্ন এই ঋষির জীবনে

বদলে গেল সুন্দরের সংজ্ঞা।ঠোঁটের কোণে বাঁকা চাঁদের মতো

লেপ্টে থাকা তোমার স্নিগ্ধ হাসিতে

শিহরিত হয় অন্তরাত্মা,

শঙ্খ চিলের ডানায় ভর করে

অবাধ্য মুগ্ধতায় ছুটতে শুরু করি

ভালোবাসার সীমাহীন পথে।আমার নিঃশব্দ জীবনে

তোমার সরব উপস্থিতি

জীবনকে আরো সতেজ করে তোলে,

পেন্সিলে আঁকা ভালোবাসার দিনগুলোতে

অষ্টপ্রহর তোমাতেই আচ্ছন্ন ছিলাম।তোমার নক্ষত্র চুম্বনে

আলোমুগ্ধ পতঙ্গের মতো

মরতেও দ্বিধা ছিলো না,

ক্রমশ যখন অদৃশ্য শেকলে

দু’জন বাধা পড়ছিলাম

তখনই,

পার্থিব জীবনের বিষে জর্জরিত

হৃদয়ে বয়ে গেল তীব্র রক্তস্রোত।এরপর…

ভালোবাসার নীলাকাশে

অন্ধকার নেমে আসে,

বসন্তের ঝরাপাতার মতো

ফ্যাঁকাশে হয় সোনালী স্বপ্ন।দীর্ঘ প্রতিক্ষার পর

অবশেষে…

স্মৃতির বেলাভূমিতে উঁকি দেয়

পেন্সিলে আঁকা ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com