সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সাবেক এমপি আউয়ালের জামিন কেন বাতিল নয়: হাইকোর্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার

পিরোজপুর-১ আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল কোর্ট তিনটি পৃথক রুল দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার, একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুর থানার সামনে সরকারি খাস জমি দখল করার অভিযোগ এনে গত বছরের ৩০শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আলী আকবর বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় তিনটি মামলা করেন। একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়। চলতি বছরের ৭ই জানুয়ারি তারা আবেদন করলে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট বিভাগ। ৩রা মার্চ তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মো. আব্দুল মান্নান জামিন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

একেএমএ আউয়াল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০০৮ ও ২০১৪ সালে পর পর দুই বার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com