বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ক্লিনিকের বিল দিতে নবজাতক বিক্রি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার

গাইবান্ধায় ১৬ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে ক্লিনিকের বিল দিয়ে বাড়িতে ফিরেছেন আমেনা বেগম নামে এক গৃহবধূ। তিনি সদর উপজেলার রুপার বাজার এলাকার শোলাগাড়ী গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী।

শাজাহান জানান, স্থানীয় মাতৃসদনে অন্তঃসত্ত্বা আমেনাকে জানানো হয় যে, পেটের সন্তান উল্টো অবস্থায় রয়েছে। সে কারণে তাকে সিজারিয়ান (অস্ত্রোপচার) করতে হবে। পরে প্রসব বেদনা হলে স্থানীয় পল্লী চিকিৎসক জাকির হোসেনের পরামর্শে ১৩ সেপ্টেম্বর আমেনাকে গাইবান্ধা শহরের যমুনা ক্লিনিকে নিয়ে আসেন শাজাহান। সেখানে সিজারিয়ানে আমেনার নবজাতকের জন্ম হয়।

আমেনার অবস্থার উন্নতি হলে গতকাল তাকে ক্লিনিক থেকে রিলিজ করা হয়। বিল আসে ১৬ হাজার টাকা। কিন্তু এ টাকা পরিশোধ নিয়ে বেকায়দায় পড়েন শাজাহান-আমেনা দম্পতি। অবশেষে নবজাতককে সাদুল্লাপুরের এক ব্যক্তির কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা ক্লিনিকের বিল পরিশোধ করেন এবং বাড়ি ফেরেন খালি হাতে।

শাজাহান বলেন, তিনি অভাবে পড়ে নবজাতককে অন্যের হাতে তুলে দিয়েছেন। তবে যার হাতে তুলে দিয়েছেন তার নাম বলতে রাজি হননি।

এ বিষয়ে ক্লিনিকের মালিক ফরিদুল হক সোহেল বলেন, ‘রিলিজের সময় আমাদের খাতায় ৯ হাজার টাকা জমা দিয়েছে। নবজাতক বিক্রির ঘটনা ক্লিনিক ক্যাম্পাসে হয়নি। যদি হয়ে থাকে তাহলে বাইরে হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com