মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাগুরায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

মাগুরায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে চার বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। নিহত আরেকজন হলেন নরসিংদি জেলার দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহনের যশোরগামী একটি যাত্রীবাহী বাস ও একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা যান। আর আহত অবস্থায় উদ্ধার করে ৩০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা সবাই এ পরিবহনের যাত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com