শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মা হারালেন অপু বিশ্বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৭ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে তার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

অপু ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ (বৃহস্পতিবার) রাত ১টার পরে আমার মা মারা গিয়েছেন। আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। মা’র জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন- অপু বিশ্বাস।’

জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শেফালি বিশ্বাস। গত কয়েকদিন আগে স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তার ফুসফুসে পানি জমেছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

অপুর সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের শেষকৃত্যের জন্য লাশ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

শাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ছোট মেয়ে অপুর বাসায়ই থাকতেন শেফালি বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com