সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

করোনা মোকাবিলা স্পেনের টিকার তথ্য ‘চুরি করেছে চীন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৮ বার

একটি ল্যাবে সাইবার হামলা চালিয়ে চীনা হ্যাকাররা করোনা টিকার গবেষণা সংক্রান্ত যাবতীয় তথ্য চুরি করেছে বলে দাবি জানিয়েছে স্পেন। এই পরিস্থিতি কীভাবে তৈরি হলো, ঠিক কোন ধরনের তথ্য চুরি গেছে বা কবে হ্যাক করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এনডিটিভি।

স্পেনের গুপ্তচর সংস্থার প্রধান পাজ এস্তাবান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। টিকা সংক্রান্ত তথ্যের হদিস পেয়েই হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে। নির্দিষ্টভাবে যে স্পেনকেই টার্গেট করা হচ্ছে, তা নয়। যেসব দেশ বিশেষভাবে করোনার টিকা বের করে আনার জন্য চেষ্টা চালাচ্ছে ও প্রায় সফল হয়েছে, সেই সব দেশের টিকা সংক্রান্ত তথ্য জানতেই হ্যাকিং করা হচ্ছে। মূলত চীনা হ্যাকাররাই এ ধরনের সাইবার হামলা চালাচ্ছে। তবে এর পাশে রাশিয়াও রয়েছে।

করোনা ভাইরাসের কারণে যে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে তা উত্তরণের একমাত্র উপায় টিকা। সে কারণেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই প্রাণঘাতী ভাইরাসের টিকা আবিষ্কারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক অঙ্গ সংস্থা ডব্লিউএইচও বারবারই সতর্ক করেছে যে, শুধু ধনী দেশগুলো যদি টিকা পায়, তাহলে পৃথিবী করোনামুক্ত হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com