রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জন্মদিনে কারিনার অজানা ১০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৪ বার

বয়স যে বাড়ছে, শরীরে তার ছাপ পড়েনি এতটুকু। ঠোঁটের কোণে সব সময় লেপ্টে থাকে ষোড়শীর হাসি। অথচ ৩৯ শেষ করে আজ ৪০ বসন্তে পা রাখলেন কারিনা কাপুর খান। জন্মদিনে বেবোর (ডাকনাম) অজানা ১০ তথ্য তুলে ধরা হলো…

১. ববিতা (কারিনার মা) যখন দ্বিতীয়বারের মতো গর্ভবতী হন, সেই সময় ‘Anna Karenina’ শিরোনামের একটি বই পড়তেন। বইয়ের নাম তাকে এতটাই প্রভাবিত করে যে, মেয়ের নামই কারিনা রেখে দেন।

২. কাপুর পরিবারের কোনো মেয়েই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে কারিশমা (বড় বোন) এবং কারিনা তাদের বংশের এ নিয়মটি চিরতরে ভেঙে ফেলেন।

৩. হৃত্বিক রোশনের বিপরীতে ‘কাহোনা পেয়ার হ্যায়’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। পরে অবশ্য ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে কাজ করতে গিয়ে রাকেশ রোশনপুত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

৪. শহীদ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সবার চোখকে ফাঁকি দিয়ে সাইফ আলী খানের বাড়িতে থাকা শুরু করেন কারিনা।

৫. একসময় সাইফ আলী খানকে আঙ্কেল বলে সম্বোধন করতেন কারিনা। সাইফ-অমৃতার বিয়েতে তিনিও উপস্থিত ছিলেন। সেই সময় এই অভিনেত্রী টিনএজ বয়সের কোটা পার করেননি।

৬. এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘দুজন সফল নায়িকা কখনই ভালো বন্ধু হতে পারে না।’ তাই বলেই কি অমৃতা অরোরার সঙ্গে বেবোর বন্ধুত্ব এত গভীর?

৭. বলিউডে কারিনাই একমাত্র অভিনেত্রী, যে কিনা এক ছবিতে ১৩৪টি পোশাক পরিধানের ইতিহাস গড়েন।

৮. যখনই সময় পান, ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। কারণ ইউরোপিয়ান দেশগুলোর প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে।

৯. কারিনা আদর্শ পাঞ্জাবি। আর পাঞ্জাবিদের মতোই তিনি খেতে খুব ভালোবাসেন। ঘিয়ে ভাজা পরোটার সঙ্গে দই এই অভিনেত্রীর প্রিয় খাবার। তার খাবারের মেন্যুতে মাঝে মাঝে চাইনিজ, মোমো, পাস্তাও থাকে।

১০. অনেকেই মনে করেন, কারিনা ভেজিটারিয়ানে পরিণত হওয়ার পেছনে শহীদ কাপুরের হাত রয়েছে। কিন্তু সত্যটা হলো- ওজন কমাতে এবং সব ধরনের পোশাকে নিজেকে মানিয়ে নিতে ‘থ্রি ইডিয়টস’ তারকার এই পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com