সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

অন্টারিওতে সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৫ বার

কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিওতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ থাকবে। নাগরিকদের নিরাপদ রাখতে এবং তাদের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে কানাডার সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার।

ভ্রমণের নিষেধাজ্ঞাটি গত মার্চ মাসে প্রথম চালু হয়েছিল এবং এরপর থেকে প্রতি মাসে তা বাড়ানো হয়েছে। কোভিড ১৯-এর প্রাদুর্ভাব শুরুর প্রথম থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল গত ১৮ মার্চ থেকে। তখন থেকেই প্রতি মাসে নাগরিকদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাড়ানো হয়েছে সীমান্ত বন্ধের মেয়াদ।

তবে জরুরি সেবার কাজে নিয়োজিত যেমন-স্বাস্থ্যসেবা, এয়ারলাইন ক্রু এবং ট্রাক ড্রাইভারদের মতো প্রয়োজনীয় আন্তঃসীমান্ত কর্মীদের এখনো সীমান্ত পার হওয়ার অনুমতি রয়েছে।

কানাডায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত কানাডায় ১ লাখ ৪৩ হাজার ৬৪৯ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ২১৭ জন মারা গেছে। সুস্থ হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com