সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

সৌদিতে পার্টটাইম ভিক্ষা করায় ৪৫০ ভারতীয় আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার

সৌদি আরবে গিয়ে কাজের পাশাপাশি ভিক্ষা করায় ৪৫০ ভারতীয়কে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গ্রেপ্তার শ্রমিকেরা ভারতের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান, কর্ণাটক, তেলাঙ্গানা রাজ্য থেকে সৌদি আরবে যান। অধিকাংশের কাজ করার অনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) মেয়াদ শেষ হয়ে গেছে বলে তারা ভিক্ষায় জড়িয়ে পড়েছে। আবার অনেক ভারতীয় চাকরি থাকা স্বত্ত্বেও বাড়তি আয়ের  জন্য ভিক্ষাকেই বেছে নিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের জেলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, গ্রেপ্তার শ্রমিকদের জেদ্দার শুমাইসি’র একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের মধ্যে ৩৯ জন উত্তরপ্রদেশের, ১০ জন বিহারের, ৫ জন তেলাঙ্গানার। বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

গ্রেপ্তার শ্রমিকরা দাবি করেছেন, তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। বেকারত্ব এবং কাজের অনুমতিপত্র না থাকায় খাদ্যের অভাবে তারা ভিক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com