শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৬ মাস সুড়ঙ্গ খুঁড়ে জেল থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ বার

পৃথিবীজুড়ে বিভিন্ন দেশে জেল পালানোর গল্প জানা নেই, এমন লোকের দেখা পাওয়া মুশকিল। খোদ বাংলাদেশেও জেলের ভেতর সবার সামনে মই বানিয়ে সেটি ব্যবহার করে পালানোর ঘটনা বেশ সাম্প্রতিক। তবে ধৈর্য ধরে সুড়ঙ্গ খুঁড়ে জেল পালানোর ঘটনা খুব একটা শোনা যায় না বললেই চলে। ইন্দোনেশিয়ার জাকার্তার তাংগেরাং জেলে ঘটেছে এ ঘটনা।

কাই জি ফান নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি জেলের ভেতর সুরঙ্গ খুঁড়ে পালিয়েছেন। চীনা এই আসামি এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালেন বলে খবর জানিয়েছেন বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, জানা যায়, ২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেয় আদালত। তার পর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখানে থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খোঁড়েন কাই। জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করেছে পুলিশ। এসব যন্ত্র দিয়ে নিজের সেলের মধ্যে ৬ মাস ধরে সুড়ঙ্গ খুঁড়েছিল ৫৩ বছরের কাই জি। গত সোমবার কাই এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান।

এর আগে, ২০১৭ সালে পুলিস হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিলেন কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com