শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানি-মারধরের অভিযোগ পুনমের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার

ভারতীয় বিতর্কিত মডেল অভিনেত্রী পুনম পান্ডে। থাকতে ভালোবাসের খবরের শিরোনামে। তাই কখনো সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের নগ্ন-অর্ধনগ্ন ছবি-ভিডিও প্রকাশ করে কিংবা রাতের আধারে রাস্তায় বা কখনো স্টেডিয়ামে লুকিয়ে গিয়ে গায়ের পোশাক খুলে আলোচনায় থাকেন। সমালোচনাও কম নেই তার বিরুদ্ধে। সহকর্মীর বিরুদ্ধে যৌনাচরণ বা নিগ্রহের ভিত্তিহীন অভিযোগ করে নেটিজেনদের তীর্যক মন্তব্যের শিকার হয়েছিলেন। সেই পুনম তার হানিমুন শেষ করে এসে এবার অভিযোগ তুললেন নিজের স্বামীর বিরুদ্ধেই!

গত ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে জানান বিয়ে করেছেন তিনি। স্বামী দীর্ঘদিনের লিভ-ইন পার্টনার স্যাম বম্বে। হাত ভরা মেহেদি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তারা। কিন্তু ১২ দিনের মাথায় সেই স্বামীর বিরুদ্ধে হানিমুনে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ করেন পুনম। তার অভিযোগের ভিত্তিতে স্যামকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ।

গোয়া পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে দক্ষিণ গোয়ার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ জানান পুনম পাণ্ডে। স্যাম বম্বে তাকে যৌন নির্যাতন, বেধরক মারধর ও গালাগাল করেছেন বলে তার অভিযোগ। স্যাম পুনমকে খুনের হুমকিও নাকি দিয়েছেন। এমন লিখিত অভিযোগের ভিত্তিতে স্যাম গ্রেপ্তার হন।

কিছুদিন আগে লিভ-ইনে থাকার সময় স্যাম-পুনমের শারীরিক সম্পর্কের একটি ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন পুনম। সেবার প্রেমিকের ব্যাপারে গুণগান করলেও সপ্তাহান্তরে ওই ভিডিও স্যামই প্রকাশ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন। পরে আবার সে অভিযোগ তুলেও নেন পুনম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com