শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যারা সৌদি যেতে পারবেন না তাদের বিষয়ে আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৩ বার

সৌদি আরব থেকে ছুটিতে আসা বেশিরভাগ শ্রমিকই বর্ধিত ২৪ দিনের মধ্যেই ফিরে যেতে পারবেন। যারা পারবেন না, তাদের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সৌদি আরবে বিমানের বাতিল হওয়া সব ফ্লাইট ১ অক্টোবর থেকে শুরু হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওমানের প্রবাসীরাও কাজে ফিরতে পারবেন পহেলা অক্টোবর থেকে। সৌদি আরব যেতে করোনা পরীক্ষার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সেখানে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। প্রবাসীদের টিকিট এবং ভিসা নিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে তৃতীয় পক্ষের উস্কানিতে পা না দেওয়ার অনুরোধও জানিয়েছেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল, তারা বলেছে সবগুলো ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে। প্রবাসীরা যারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব স্ব কাজে যোগদান করতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকের হয়তো ভিসার মেয়ার উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলছে কোনো সমস্যা নেই। তারা রোববার তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com