সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

শরীরের ঘ্রাণ শুঁকে করোনা শনাক্ত করবে কুকুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯ বার

এবার মানুষের গায়ের গন্ধ শুঁকেই কুকুর জানাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা। ফিনল্যান্ডের ‘স্মেল ডিটেকশন অ্যাসোসিয়েশন’-এর প্রশিক্ষণপ্রাপ্ত চারটি বিভিন্ন প্রজাতির কুকুর বুধবার থেকে করোনা শনাক্তকরণের কাজে নামে। সে দেশের হেলসিঙ্কি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কোনো যাত্রীর করোনা হয়েছে কিনা তা এই কুকুরেরা কাপড়ের গন্ধ শুঁকেই বুঝতে পারবে বলে আশা করা হচ্ছে।

করোনা রোগীদের শনাক্তকরণ কাজে ইটি, কোজি, মিনা এবং ভালো নামের চারটি কুকুর অংশ নিয়েছে। ১০ সেকেন্ডের মধ্যেই এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরেরা জানান দেবে কে আক্রান্ত আর কে নয়। পালাবদল করে করোনা শনাক্তের কাজ চালাবে চারটি কুকুরই। যদি কুকুরদের পরীক্ষায় কোনো যাত্রীর করোনা ধরা পড়ে, তা হলে তা মিলিয়ে দেখতে ওই যাত্রীর করোনা টেস্ট করাতে হবে।

হেলসিঙ্কি বিমানবন্দরে যাত্রীরা ইচ্ছা করলেই বিনা পয়সায় এই টেস্টটি করতে পারবেন। তবে এর জন্য কুকুরদের কাছে গিয়ে তাদের গা শোঁকাতে হবে না। নিজেদের ত্বক কাপড় দিয়ে মুছে নিয়ে যাত্রীদের সেটি একটি বাক্সে রাখতে হবে। অন্য আরেকটি বুথে থাকা কুকুরদের কাছে বাক্স সমেত কাপড়টি পৌঁছে দেওয়া হবে।

হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ইক্যুইন অ্যান্ড স্মল অ্যানিমাল মেডিসিনের অধ্যাপক আনা হেল্ম বিওয়ার্কম্যান জানান, কুকুরদের ঘ্রাণশক্তি এমনিতেই প্রবল। তাদের গন্ধ শুঁকে এই করোনা নির্ণয়ের পদ্ধতি খুবই ফলদায়ক হতে চলেছে। যদি এই পদ্ধতি কাজ দেয়, তা হলে অন্যান্য জায়গাতেও এই নিয়ম মেনে করোনা আক্রান্তদের সহজেই খুঁজে বার করা যাবে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকাতেও কুকুরদের ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে করোনা আক্রান্তদের খুঁজে বার করা যায় কি না, তা নিয়ে গবেষণা চলছে। তবে ফিনল্যান্ডের সরকার কুকুরের ঘ্রাণশক্তিকে এখন থেকেই সেই দেশের বিমানবন্দরে করোনা আক্রান্তদের শনাক্ত করতে কাজে লাগানো শুরু করে দিয়েছে।‌‌

আনা হেল্ম বিওয়ার্কম্যান মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসকে জানান, আরব আমিরাতে পর গোটা ইউরোপে প্রথম ফিনল্যান্ডে এই কুকুরদের করোনা রোগী শনাক্তকরণে কাজে লাগানো হল। দুবাইয়ে আগের থেকেই কুকুরদের এই কাজে নামানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com