সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘর্ষে ৬৫ তালেবান নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে ৬৫ তালেবান নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, চলমান শান্তি আলোচনা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ চলে। খবর এএফপি’র।

বুধবার গভীর রাতে তালেবানরা পাক্তিকা প্রদেশের ওয়াজি খোয়া জেলায় সেনা সদর দফতরে হামলা চালানোর পরে সর্বশেষ এই রক্তপাতের ঘটনা ঘটে।

পাক্তিকার পুলিশ মুখপাত্র শাহ মোহাম্মদ আরিয়ান এএফপিকে বলেন, ‘এই লড়াই বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং আফগান বাহিনীর পাল্টা হামলায় বিপুল সংখ্যক তালেবান হতাহত হয়।’

তিনি বলেন, ‘এ সংঘর্ষে ৬৫ জন তালেবান যোদ্ধা নিহত ৩৫ জন আহত হয়েছে। পুলিশ বাহিনীর ৩ সদস্য নিহত ও অপর ছয় সদস্য আহত হয়েছেন।’

পাক্তিকা প্রাদেশিক পরিষদের প্রধান বখতিয়ার গুল যাদরান এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও তালেবানরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তালেবানের পক্ষ থেকে দক্ষিণ আফগানিস্তানের উরুজগানে ২৮ জন আফগান আধাসামরিক পুলিশকে হত্যার ঘোষণার একদিন পর এই সহিংসতা ঘটেছে।

তালেবান ও আফগানিস্তানের সরকারের আলোচকরা দোহায় শান্তি আলোচনায় বসার প্রেক্ষাপটে এ সহিংসতা ঘটে, ওই বৈঠকে তারা ১৯ বছরের যুদ্ধ অবসানের উপায় খোঁজার চেষ্টা চালান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com