বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

‘৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাবে না সৌদি আরব’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৬ বার

কয়েক দশক ধরে সৌদি আরবে বসবাস করে আসা ৫৪ হাজার রোহিঙ্গাকে সৌদি থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বলে পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আবদুল মোমেন বলেন, সৌদি সরকার বলেছে যে যদি আমরা রোহিঙ্গাদের পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হয়। কারণ সৌদি আরব রাষ্ট্রহীন মানুষ রাখে না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

তিনি আরো বলেন, প্রায় ৩৯ থেকে ৪০ বছর আগে তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না। তারা আরবিতে কথা বলে।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বর্তমানে ১১ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com