রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পিছিয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৬ বার

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার শ্রীলঙ্কার বিমানে উঠতেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু শ্রীলঙ্কা সরকারের গড়িমসির কারণে এখন সফর নিয়েই জেগেছে শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী সফর সম্ভব না।

আজ শনিবার দুপুরে মিরপুরে আকরাম খান বলেন, ‘শ্রীলংকা আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। তারা যদি জানায় তাহলে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে সফর হতে পারে।’

আকরাম খানের বিশ্বাস, শ্রীলঙ্কা আগামী দুই-তিন দিনের মধ্যে তাদের বক্তব্য জানিয়ে দেবে। ‘ওরা চেষ্টা করছে, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা নির্দেশিকা আমাদের দিতে। আমার মনে হয় যে আমরা আশাবাদী, ওরাও ইতিবাচক। আজ ও আগামীকাল বন্ধ থাকায় হয়তো সোম, মঙ্গলবারে দেবে’-ঠিক এভাবেই বলছিলেন আকরাম খান।

এর সফরের জন্য যে শর্ত চাপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, সেটিকে অদ্ভুত বললেও কম হবে। সেগুলো ক্রিকেটের সংস্কৃতির সঙ্গেও যায় না। দেশটির দেওয়া এমন শর্তগুলোর কারণে সফর সম্ভব না বলে জানিয়ে দিয়েছিল বিসিবিও। বিসিবির জবাবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শর্ত নিয়ে শ্রীলঙ্কা তাদের নীতিমালায় জানিয়েছে, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না। কোয়ারিন্টিনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেওয়া যাবে না।

এই সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এ মাসের শেষে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪। আর বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা ছিল কাল রোববার৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com