শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বছরে করোনা ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি করবে চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১২ বার

চীনে নতুন কারখানা নির্মাণ ও আধুনিকায়নে তড়িৎ উদ্যোগ নেয়ার পর ২০২১ সালের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বছরে ১০০ কোটি ডোজ ছাড়িয়ে যাবে বলে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। খবর এপি।

জাতীয় স্বাস্থ্য কমিশনের ঝেং ঝংওয়ে জানান, এ বছরের শেষের দিকে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা ৬১ কোটি ডোজে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরের বছর আমাদের বার্ষিক ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা ১০০ কোটি ডোজ ছাড়িয়ে যাবে।’

আমেরিকান ফার্মাসিউটিকাল জায়ান্ট ফাইজার এবং মডের্না ২০২১ সাল নাগাদ ১০০ কোটি ডোজ উৎপাদনের ঘোষণা দিয়েছে।

ঝেং বলেন, ভ্যাকসিনগুলো সাধারণ মানুষের কাছে সরবরাহ করার আগে স্বাস্থ্যকর্মী, সীমান্তকর্মী এবং বয়স্কদের মতো ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com