বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পাবনা-৪ উপনির্বাচনে আ’লীগ প্রার্থী নুরুজ্জামানের জয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলার মোট ১২৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ ভোট এবং জাতীয় পার্টি’র প্রার্থী রেজাউল করিম পেয়েছেন তিন হাজার ৭৪ ভোট।

পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৮১ হাজার ১১২ জন।

বিজয় সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান বিশ্বাস বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটার এবং সব শ্রেণি পেশার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি একটি সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ে তোলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন কর্মসূচি সফল করার জন্য কাজ করব।

এদিকে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচনে অংশ নিলেও নানা অনিয়মের কারণ দেখিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও মহামারির কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তীতে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com