রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২৪ বলে ৮২, ৯ বলে ৭ ছক্কা, নতুন রেকর্ড আইপিএলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৫ বার

১৬ থেকে ১৯, চার ওভারে ৮২। ৯ বলে ৭ ছক্কা! এই চার ওভারে যেন সাইক্লোন গেছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের ওপর দিয়ে। এমন ঝড় তুলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের দখলে নিল স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক রাহুল তেওয়াতিয়া।

গতকাল রাতে মরু শহর দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আইপএলের নবম ম্যাচে মুখোমুখি হয় কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। টস হেরে আগে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি (১০৬) ও অধিনায়ক লোকেশ রাহুলের হাফ-সেঞ্চুরিতে (৬৯) ২২৩ রানের বিশাল স্কোর গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু এই রানকেও অনিরাপদ বানিয়ে তিন বল হাতে রেখে রাজস্থান চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

টার্গেটে খেলতে নেমে শুরুতেই জস বাটলারের উইকেট হারালেও দ্রুত ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন সঞ্জু স্যামসন ও স্মিথ। নবম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৫০ রান নিয়ে যখন স্মিথ সাজঘরে ফিরছেন তখন দলের রান ১০০। এরপর ক্রিজে আসেন রাহুল তেওয়াতিয়া।

৪২ বলে ৭ ছয় ও ৪টি চারের মারে ৮৫ রান করে স্যামসন ফিরে গেলেও তেওয়াতিয়া ম্যাচ জয়ের ভিত গড়েই সাজঘরে ফেরেন। ১৯ বলে ৮ রান করা তেওয়াতিয়া শেষ পর্যন্ত ৩১ বলে ৫৩ করেন। পাঞ্জাবের কটরেলের ৬ বলে হাঁকান পাঁচটি ছয়। এর পরের ওভারেই ক্রিজে এসে পরপর দুটি ছয় হাঁকান জোফরা আর্চার। তেওয়াতিয়া-আর্চার দুজন মিলে ১৬ থেকে ১৯ এর মধ্যে চার ওভারে নেন ৮২ রান। হাঁকান পরপর দুই ওভারে ৯ বলে ৭টি ছয়।

পাঞ্জাবের দুই প্রধান বোলার শেলডন কটরেল চার ওভারে ৫৩ ও মোহাম্মদ শামি দেন চার ওভারে ৫২ রান। এ দুজনের ৮ ওভার থেকেই আসে ১০৫ রান! শেষ পর্যন্ত ২২৩ রানের বিশাল সংগ্রহ করেও হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় পাঞ্জাবকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com