সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আজারবাইজান ৬টি গ্রাম আর্মেনিয়ার দখল মুক্ত করেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার

আজারবাইজানের প্রেসিডেন্টের উপদেষ্টা হিকমেত হাজিয়েভ বলেছেন, আর্মেনিয়ার বাহিনী ইচ্ছাকৃতভাবে সামরিক অভিযান চালিয়েছে। তাদের আগ্রাসনের জবাবে আজারবাইজানের সেনারা পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং ৬টি গ্রাম মুক্ত করেছে বলে তিনি জানিয়েছেন।

ককেশাস অঞ্চলের দুটি দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে রোববার থেকে আবারো মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।

আজারবাইজানকে আর্মেনিয়া অভিযুক্ত করেছে যে, তারা কারাবাখ অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে, আজারবাইজান অভিযোগ করেছে আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা আজারবাইজানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।

কারাবাখ হচ্ছে আজারবাইজানের একটি এলাকা। ১৯৯২ সালে আর্মেনিয়া সমর্থিত গেরিলারা সেটি দখল করে নেয়। তার আগে সন্ত্রাসীদের হামলার মুখে জাতিগত আজারবাইজানি নাগরিকরা ওই এলাকা ছেড়ে চলে যায়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ঘোষণা করেছেন যে, ওই এলাকায় আর্মেনিয়া সামরিক শাসন জারি করেছে এবং সেখানে সামরিক বাহিনী পাঠিয়েছে। ফ্রন্টলাইনে ব্যাপক সংঘর্ষের পর দুই পক্ষই বেসামরিক লোকজন হতাহতের দাবি করেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজারবাইজানি বাহিনীর তিনটি ট্যাংক, দুটি হেলিকপ্টার এবং তিনটি ড্রোন ধ্বংস করেছে। মন্ত্রণালয় বলেছে, “আমাদের জবাব হবে যথাযথ মাত্রার এবং সংঘর্ষের দায়-দায়িত্ব আজারবাইজানের বেসামরিক ও সামরিক নেতাদের নিতে হবে।”

এদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা আমাদের মাতৃভূমি রক্ষার জন্য শক্তিশালী সেনাবাহিনী ব্যবহার করব।”

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান। ফ্রন্টলাইনে আজারবাইজানের সামরিক বাহিনীর অবস্থান ভালো বলে দাবি করেছে বাকু।

এদিকে, সংঘর্ষ থামাতে দু দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com