রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সুপারম্যান পুরানের ‘উড়ান’ নিয়ে যত আলোচনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার

রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার টুইট করেছেন, ‘পুরানের উড়ান যেন নিরাপদ হয়।’ কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের সুপারম্যানসুলভ ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন যত আলোচনা। গতকাল রোববার রাতে রাজস্থানের বিপক্ষে এই দুর্দান্ত ফিল্ডিং করে ছয় বাঁচিয়ে দেন।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২২৪ রানের টার্গেটে ব্যাট করছিল রাজস্থান রয়্যালস। ম্যাচের ৮তম ওভারের অশ্বিনের করা তৃতীয় বলে লং অনে উড়িয়ে মারেন সঞ্জু স্যামসন। বাউন্ডারি লাইনে একটু পেছনে গিয়ে শুন্যে গা ভাসিয়ে বল ধরে মাটিতে পড়ার আগে মাঠের দিকে ছুঁড়ে মারেন। উড়ে গিয়ে এমন ফিল্ডিংয়ে হতবাক বনে যান সবাই।

শচীন টেন্ডুলকার জানান, তার জীবনে দেখা এটাই সেরা ফিল্ডিং। এক টুইটে তিনি লেখেন, ‘আমার জীবনে দেখা এটাই সেরা ফিল্ডিং। একেবারে অবিশ্বাস্য।’

জোফরা আর্চারের টুইট

ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান শেওয়াগ তো বিজ্ঞান টেনে এনে বলেন, ‘মধ্যাকর্ষণ শক্তি বলে যে কিছু আছে তা ভুলিয়ে দিয়েছে পুরান।’

পাঞ্জাবের ফিল্ডিং কোচ বিশ্বের সবচেয়ে সেরা ফিল্ডার জন্টি রোডসও অবাক শিষ্যের এমন ফিল্ডিংয়ে। কেভিন পিটারসেন টুইটে লেখেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই আমার দেখা সেরা ফিল্ডিং।’

পুরানের ভাগ্য খারাপ এমন ফিল্ডিংয়ের পরও তাকে হারতে হয়েছে। ব্যাট হাতেও পুরান ছিলেন মারমুখি, মাত্র ৮ বলে করেন ২৫ রান। ২২৩ রানের টার্গেটকে মামুলি বানিয়ে তিন বল হাতে রেখে চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে এত রান তাড়া করে আগে কেউ জেতেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com