বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ বার

রাজধানীর ধানমন্ডির ১২ নম্বরের (পুরাতন ৩১ নম্বর) একটি নির্মাণাধীন ভবনের ব্যালকনি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন হলেন- শফিকুল (২২) ও ইনসান (২২)। দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। অপরজনের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ধানমন্ডির ১২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির ব্যালকনি ধসে নিচে পড়লে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভবন কর্তৃপক্ষের দায় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com