শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ক্যান্সার চিকিৎসায় আশার আলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৩ বার

ক্যান্সার চিকিৎসা পদ্ধতির জন্য ফটোইমিউনোথেরাপি নামের নতুন এক ধরনের ওষুধ প্রথমবারের মতো জাপান সরকারের অনুমোদন লাভ করেছে। জাপান সরকার মস্তিষ্ক এবং ঘাড়ের কান্সারের চিকিৎসায় এই ওষুধের ব্যবহার গত সপ্তাহে অনুমোদন করে যেগুলো অন্য পদ্ধতি দিয়ে চিকিৎসা করা কষ্টসাধ্য। মস্তিষ্ক এবং ঘাড়ের ক্যান্সারের মধ্যে মুখ গহ্বর, গলা, নাসিকা গহ্বর এবং অন্য ক্যান্সার অন্তর্ভুক্ত রয়েছে।

ওই ওষুধের উন্নয়নকারক কোম্পানি রাকুতেন মেডিকেল এবং এই পদ্ধতির উদ্ভাবক মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের জাপানি গবেষক কোবাইয়াশি হিসাতাকা মঙ্গলবার টোকিও’তে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ফটোইমিউনোথেরাপিতে একটি ওষুধের এক মিশ্রণের দরকার হয়, যা ক্যান্সার কোষকে লক্ষ্য হিসেবে নেওয়া অ্যান্টিবডি এবং আলোর সঙ্গে বিক্রিয়া করা রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে।

ওই ওষুধ শিরার ভিতরে প্রবেশ করানো হয় এবং রোগীর শরীর যখন প্রায়-অবলোহিত লেজার আলো দিয়ে আলোকিত করা হয়, তখন এটি সক্রিয় হয়ে ক্যান্সার কোষকে মেরে ফেলে।

জাপানি গবেষক কোবাইয়াশি হিসাতাকা জানান, তিনি অত্যন্ত আনন্দিত যে, দশকের পর দশক ধরে তিনি যে পদ্ধতি নিয়ে কাজ করছেন, সেটি জাপানে অনুমোদিত হয়েছে। তিনি আশা করছেন, এটি ক্যান্সারের চিকিৎসায় আরেকটি বিকল্প পদ্ধতি হবে।

রাকুতেন মেডিকেলের চেয়ারম্যান মিকিতানি হিরোশি জানান, তিনি মনে করছেন এই পদ্ধতিকে কেমোথেরাপি’র সাথে সমন্বয় করা যাবে। যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসায় এটির ব্যবহারের প্রত্যাশা তিনি করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com